• লিড নিউজ
  • শিক্ষা

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ২০ মে। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

‎গত ১৫ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি প্রকাশিত হয়। সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা। সেগুলো হলো–

‎১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

‎২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

‎৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

‎৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।

‎৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।

‎৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনও অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

‎৭. পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

‎৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনও অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না।

‎৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনও জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন।

‎১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

‎১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনও ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

‎১২. সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

‎১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

‎১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণ জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

‎প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বিদ্যমান পরিস্থিতিতে গত বছর এবং এ বছর তার ব্যত্যয় ঘটেছে।

মন্তব্য (০)





image

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

নিউজ ডেস্ক : আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের ভ...

image

বাড়ছে সব ধরনের বৃত্তির টাকা, এককালীন অনুদানও

নিউজ ডেস্ক : দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্...

image

রাবির ‘সি’ ইউনিটের ফল ত্রুটিতে অকৃতকার্য শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ব...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্যভাবে বাংলা নবব...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘নববর...

image

ওএসডি হলেন মাউশি মহাপরিচালক, শিক্ষা ক্যাডারে বড় রদবদল

নিউজ ডেস্ক : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বড় ধরনের রদবদল ...

  • company_logo