• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহরে পারিবারিক কলহের জেরে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত হয়েছে। গত আজ (রোববার, ১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎শ্রেভপোর্টের পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। গুলিবর্ষণের এই ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের সঙ্গে গাড়ি ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলিতে নিহত হন।
‎
‎স্মিথ আরও জানান, নিহত শিশুদের মধ্যে কয়েকজন সন্দেহভাজন ওই বন্দুকধারীর আত্মীয় ছিল। তিনি এই ঘটনাকে বর্ণনা করে বলেন, ‘এটি আমাদের অধিকাংশের দেখা যেকোনো ঘটনার চেয়ে আলাদা এবং ভয়াবহ একটি ঘটনা।’
‎
‎লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, শ্রেভপোর্ট পুলিশের অনুরোধে তাদের গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। আজ (রোববার, ১৯ এপ্রিল) সকালে বসিয়ার সিটিতে ধাওয়া করার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ব্যক্তি নিহত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo