ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় স্থল, আকাশ ও সমুদ্রপথে শেষ নি:শ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত।
তিনি জানান, সশস্ত্র বাহিনীর সব শাখার সঙ্গে সমন্বয় করে ইরানি সেনারা শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং একইসঙ্গে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে।
হাতামি বলেন, 'আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত। মার্কিন কিংবা ইসরায়েলি হুমকি মোকাবেলায় ইরানের জনগণ আমাদের সাথে আছে।'
এদিকে, তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোরসহ পুরো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। পূর্বে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট 'ফি' প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে।
দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
নিউজ ডেস্ক : লেবাননে যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই নজিরবিহীন ...
নিউজ ডেস্ক : সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে নতুন কঠোর বিধিন...
নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় রোববার (১৯ এপ্রিল...
নিউজ ডেস্ক : লেবাননে ইসরাইলের আগ্রাসন থামাতে এবং স্থায়ী যুদ্ধবন্ধের লক্ষ্যে পাঁচটি শর্ত দিয়েছে...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য দ্বিতীয় দফার বৈঠকে...

মন্তব্য (০)