• অর্থনীতি

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইং

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে আইএমএফের কোনো বৈঠক হয়নি; বরং এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। সেই বৈঠকেও ঋণ ছাড়ের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকালে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ের অধিকাংশ ক্ষেত্রেই দুই পক্ষ একমত পোষণ করেছে।

কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে উভয় পক্ষ মনে করে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সরকারের দৃঢ় অবস্থানের কথা অর্থমন্ত্রী স্পষ্টভাবে তুলে ধরেছেন। কিছু ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে মতভিন্নতা থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে দুই পক্ষই মনে করে। আইএমএফ জানিয়েছে, তারা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের সহযোগী হিসেবে আইএমএফ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo