• লিড নিউজ
  • জাতীয়

উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে কাজ করছে সরকার: তিতুমীর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার দেশের উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে কাজ করছে এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে|

‎শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন|

‎ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী| দেশের সংকটময় সময়ে তিনি জনকল্যাণকে এক ন¤^র এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছেন|

‎তিনি জানান, মন্ত্রিসভার প্রথম ˆবঠকেই কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ১০ হাজার টাকা করে ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে|

‎উপদেষ্টা বলেন, দেশে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এ কার্যক্রম চালানো হবে|

‎তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান লক্ষ্য| তবে পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক মডেলে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হয়নি| ফলে দেশে বেকারত্ব বেড়েছে| বিশেষ করে নারী ও উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি|

‎তিতুমীর আরও বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতির কারণে জনদুর্ভোগ বেড়েছে এবং দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে| এ পরিস্থিতিতে সরকার জনকল্যাণমূলক কর্মসূচির ওপর জোর দিচ্ছে|

‎এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা জেলার শিল্প ও গবেষণা খাতের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন| তিনি শহরতলীর গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় অবস্থিত জোবায়দা করিম জুট মিল পরিদর্শন করেন এবং উৎপাদন প্রক্রিয়া ও বহুমুখী পণ্য ঘুরে দেখেন|

‎পরিদর্শনকালে তিনি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন|

‎পরে তিনি দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তাদের সঙ্গে ˆবঠক করেন| ˆবঠকে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়| দেশের নদী ব্যবস্থাপনা ও গবেষণায় প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন|

‎দিনব্যাপী সফরে তার সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পার্শ্ববর্তী পাঁচ জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo