• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজে শর্তসাপেক্ষ জাহাজ চলাচল ঘোষণা ইরানের, অবরোধ বহাল রাখতে চায় যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঘোষণা দিয়েছে ইরান। তবে নৌযানগুলোর জলপথ পার হতে অনুমতি নিতে হবে আইআরজিসির। এদিকে তেহরানের ঘোষণাকে স্বাগত জানালেও চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির নৌবন্দর অবরোধ বহাল রাখতে চায় ওয়াশিংটন।
‎
‎লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা জ্বালানির দাম আর পাম্পগুলোতে দীর্ঘ লাইন— সবমিলিয়ে বিশ্ববাসীর নাভিশ্বাসের মুখে হরমুজ ইস্যুতে অবশেষে সুখবর দিল ইরান।
‎
‎শুক্রবার এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেবে না তেহরান। তবে ইরানের এক সামরিক কর্মকর্তার বরাতে আল-জাজিরা বলছে- হরমুজ পারি দিতে চাওয়া জাহাজগুলোর আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে।
‎
‎এদিকে হরমুজ সচলের ঘোষণার পর একের পর এক বার্তা দিচ্ছেন ট্রাম্প। আরাঘচির ঘোষণাকে স্বাগত জানালেও, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌবন্দর অবরোধ বহাল রাখতে চান তিনি। যুদ্ধের ঢাল হিসেবে ইরান আর কখনই হরমুজ বন্ধ করবে না বলেও দাবি করেন ট্রাম্প। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের দখল নেবে বলেও একতরফা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
‎
‎হরমুজ সচলের ঘোষণার পর বিবৃতি দিচ্ছেন ইউরোপিয়ান নেতারা। তারা হরমুজে টোল আরোপের পরিকল্পনা থেকে ইরানকে সরে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে হরমুজ ইস্যুতে ৪০টি দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। এরপর, ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, হরমুজে নৌযানের সুরক্ষায় আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স।
‎
‎যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘বৈঠকে সামরিক কার্যক্রমের বিষয়ে আমরা কথা বলেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে যুক্তরাজ্য ও ফ্রান্স নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিতে একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরবচ্ছিন্ন করা ও মাইন অপসারণ করা হবে এই মিশনের প্রধান লক্ষ্য।’
‎
‎এদিকে, হরমুজ সচলের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানির বাজারে। অপরিশোধিত জ্বলানির ব্যারেলপ্রতি দাম এক লাফে ৯০ ডলারের নিচে চলে এসেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুঁজিবাজারের বেড়েছে সূচকপ্রতি শেয়ারের দাম।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo