• লিড নিউজ
  • জাতীয়

‎আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে: হজ ফ্লাইট উদ্বোধনে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশকোনা হজক্যাম্প পরিদর্শনের পর গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের কাছে দেশবাসীর জন্য দোয়া চান। একইসঙ্গে আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলেও জানান সরকারপ্রধান।

‎অপেক্ষার অবসান। হৃদয়ে লাব্বাইক ধ্বনি আর চোখে পবিত্র কাবার স্বপ্ন নিয়ে শুরু হলো চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা।

‎প্রথম হজ ফ্লাইটে ডানা মেললেন ৪১৯ যাত্রী। রাত ১২টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটটি রওনা হয় সৌদি আরবের জেদ্দার পথে।

‎শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে হজ ফ্লাইটের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিমানে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

‎তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন। দয়া করে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। যেন আল্লাহ আমাদের ওপর রহমত নাজিল করেন। আমাদের সামনে যেসব বিপদ আছে, আমরা দেশের সব মানুষ একসঙ্গে যেন কাজ করে সে সমস্যা থেকে দেশকে বের করে নিয়ে আসতে পারি। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আমরা দেশের মানুষ যে শান্তিতে বসবাস করতে পারি।’

‎এর আগে, আশকোনা হজক্যাম্প পরিদর্শন করেন সরকারপ্রধান। এসময় তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। এসময় তিনি হজযাত্রীদের কাছে ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন; সন্তুষ্টি প্রকাশ করেন হজযাত্রীরা।

‎প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করেছি, যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। এই হজ ব্যবস্থা এবছর যেটা হয়েছে তার সম্পূর্ণ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব বেশি করার সুযোগ ছিল না। তারপরও আমরা যতটুকু করার সুযোগ পেয়েছি, সেগুলো করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ আগামী বছর চেষ্টা থাকবে খরচটা যেন আরও কমাতে পারি।’

‎পরে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে। একইসঙ্গে তিনি দেশবাসীর জন্য দোয়া চান।

‎এবছর বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo