• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালি আর কখনোই বন্ধ করবে না ইরান, দাবি ট্রাম্পের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান ভবিষ্যতে আর কখনোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ মাত্র এক ঘণ্টার ব্যবধানে দশটি পোস্ট করে তিনি এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। 

ট্রাম্পের মতে, দীর্ঘদিনের উত্তজনা ও বিশ্ব অর্থনীতিতে হুমকির কারণ হয়ে দাঁড়ানো এই সমুদ্রপথটি আর কখনোই কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক বা সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতাকে ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে এই দিনটিকে পুরো বিশ্বের জন্য একটি মহান এবং উজ্জ্বল দিন হিসেবে বর্ণনা করেছেন। কয়েক সপ্তাহ ধরে চলা চরম উত্তেজনা এবং তেলের বাজারে অস্থিরতার পর ইরানের পক্ষ থেকে  সত্যিই এমন স্থায়ী নিশ্চয়তা এসে থাকলে তা বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা হবে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নানা ধরনের বিধিনিষেধ এবং সামরিক কড়াকড়ির খবর পাওয়া যাচ্ছিল। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যের জন্য স্থায়ীভাবে নিরাপদ থাকবে বলে ওয়াশিংটন আশাবাদী। 

ট্রাম্পের এই বার্তাটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরানের সাথে পর্দার অন্তরালে হওয়া দীর্ঘ আলোচনার একটি প্রধান শর্ত ছিল এই সমুদ্রপথের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা, যা অবশেষে সফল হয়েছে বলে তিনি দাবি করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্য (০)





image

ভারতে মুসলিমদের ওপর ভয়াবহ আগ্রাসন, ৩ মাসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাজনিত ...

image

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ...

image

গৃহযুদ্ধে গড়াবে ইয়েমেনে চলমান সংঘাত?

নিউজ ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী কয়েক মাসের মধ্যে প্রথমব...

image

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাই...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ...

image

শপথ নিয়েই ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ঘোষণা কলম্বিয়...

নিউজ ডেস্ক : ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশন গঠন এ...

  • company_logo