• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টি হতে পারে আজ শুক্রবার (১৭ এপ্রিল)। কিছু কিছু জায়গায় তীব্র বজ্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে, এর মধ্যেও সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা গেছে এসব তথ্য।

‎সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের বাড়তি অংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায়।

‎এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

‎আর তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo