ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারিই বলে দিচ্ছে প্রকট আকার ধারণ করেছে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক-মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়।
জ্বালানি নিতে আসা অনেকেই দাবি করলেন, আগের রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা। তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা।
তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ‘ভিআইপি সিরিয়াল’ নামে আলাদা একটি লাইন তৈরি হয়। এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, কোথায় কখন কতোটুকু তেল সরবরাহ করা হচ্ছে– এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারি ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। রোদ-গরম আর যানবাহনের শব্দে শরীর-মন যেন অতিষ্ঠ অপেক্ষারত চালকদের।
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...
নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষি...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে তার...

মন্তব্য (০)