• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সৌদি , কাতার এবং তুরস্কের উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

‎পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ তিন দেশ সফর করবেন।
‎
‎সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
‎
‎সফরের শেষ পর্যায়ে তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নেবেন। পাশাপাশি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে পার্শ্ববৈঠকে (সাইডলাইন মিটিং) মিলিত হবেন তিনি।
‎
‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এ সফরে তার সাথে উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo