• আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। 

গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo