ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে চ্যাট না খুলেই জানা যাবে কে কে অনলাইনে আছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কারও অনলাইন স্ট্যাটাস দেখতে হলে আলাদা করে সেই ব্যক্তির চ্যাটে ঢুকতে হয়। গ্রুপ চ্যাটে আবার সবুজ ডট দিয়ে অনলাইন থাকা বোঝানো হয়। তবে নতুন এই ফিচার চালু হলে সরাসরি একটি তালিকার মাধ্যমেই অনলাইনে থাকা মানুষদের দেখা যাবে।
ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েডের নতুন বেটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ফেসবুক মেসেঞ্জারের একটিভ ট্যাবের মতো কাজ করবে, তবে আরও সহজ ও ব্যবহারবান্ধবভাবে সাজানো হবে।
যেহেতু ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কবে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই এক নজরে জানতে পারবেন, তাদের কোন বন্ধুরা অনলাইনে আছেন।
তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...
নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...
তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

মন্তব্য (০)