• লিড নিউজ
  • জাতীয়

‎রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষ এলেই আনন্দের পাশাপাশি অনেকের মনে ফিরে আসে এক বেদনাদায়ক স্মৃতি। ২০০১ সালের পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হন ১০ জন। ঘটনার পঁচিশ বছর পার হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি এই হামলার বিচার।

‎গণমাধ্যম সূত্র মতে, ২০০১ সালের ১৪ এপ্রিল সকালে রমনা পার্কের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। হাজারো মানুষ নতুন বছরকে বরণ করতে সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠানস্থলে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিটে প্রথম এবং কিছু সময় পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলেই নিহত হন ৯ জন, পরে হাসপাতালে আরও একজন মারা যান।

‎পরে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা এই হামলা চালিয়েছিল। ঘটনার দিনই পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করে।

‎এই ঘটনার হত্যা মামলার রায় আসে ২০১৪ সালে। এতে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতে শুনানির পর কয়েকজনের সাজা কমানো হয়। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড ২০১৭ সালে কার্যকর করা হয়।

‎তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের মার্চে সাক্ষ্যগ্রহণ শেষ হলেও এরপর থেকে মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। বিভিন্ন সময়ে আদালত পরিবর্তন ও আসামিদের হাজির না করার কারণে শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে।

‎সর্বশেষ গত ৩১ মার্চ শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত আগামী ৯ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

‎দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৃশংস হামলার বিচার পুরোপুরি শেষ না হওয়ায় নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে আক্ষেপ। অনেকের মতে, বাংলা সংস্কৃতির ওপর ভয়াবহ আঘাত হিসেবে চিহ্নিত এই হামলার বিচার দ্রুত শেষ হওয়া প্রয়োজন।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo