• লিড নিউজ
  • জাতীয়

‎শুধু ডিগ্রি নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে কারিগরি দক্ষতা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করা অপরিহার্য।
‎
‎সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যবিপ্রবির ১৪টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির জন্য আবেদন করা উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ও গবেষণার ধারা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।’
‎
‎তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির লক্ষ্য নিয়ে যবিপ্রবির এই পদক্ষেপ প্রশংসনীয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ এই স্বীকৃতি অর্জন করবে এবং বৈশ্বিক মানদ-ে যবিপ্রবি নিজের অবস্থান সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশে ড. মিলন বলেন, ‘তোমাদের জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতির প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে। দায়বদ্ধতা থেকেই প্রকৃত দেশপ্রেমের সূচনা হয়। নিজেদের এমনভাবে গড়ে তোলো যেন তোমরা সম্পদে পরিণত হও এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

‎যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
‎
‎অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির পথে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে এম আনিস উল হক।
‎
‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।
‎
‎অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

১

নিউজ ডেস্কঃ  সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...

image

‎নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচ...

২

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...

image

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...

image

‎স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষি...

  • company_logo