• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন এমন পোপ চাই না: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন। ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের নিন্দা করে ট্রাম্প বলেন, ‘তিনি পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ।’ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, ‘এমন কোনো পোপ চাই না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।’ খবর সিএনএনের।
‎
‎মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’
‎
‎ট্রাম্প আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’ প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ নিয়ে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য, ইরানের জনগণের বিরুদ্ধে তার হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo