• লিড নিউজ
  • জাতীয়

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলিতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

‎আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে এক বার্তায় র‍্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

‎এর আগে হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনকে ১ নম্বর আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়। গত শনিবার (১১ এপ্রিল) হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

‎জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের নেতৃত্বে চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে।

‎হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায়।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo