• জাতীয়

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মাহবুব জানান, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। 

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।

শফিক আহমেদের ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। 

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মন্তব্য (০)





image

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

১

নিউজ ডেস্কঃ  সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...

image

‎নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচ...

২

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...

image

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...

image

‎স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষি...

  • company_logo