• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে: ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ২১ ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল। লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়।
‎
‎তবে ইরান দাবি করছে, অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে আসবে।
‎
‎ঘানায় ইরান দূতাবাসের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। ২১ ঘণ্টার আলোচনা হয়েছে। তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি, সবকিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় ‘না’ বলেছে। আলোচনা শেষ। প্রণালি এখনও বন্ধ। আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল। নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই।
‎
‎এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য।
‎
‎প্রতিবেদনের তথ্যানু্যায়ী, হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিলো।
‎
‎যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান- হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন। যা প্রত্যাখান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo