• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন গোয়েন্দা তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 

বিশ্লেষকদের মতে, এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বেশ শক্তিশালী এবং এগুলো ইরানকে বর্তমানের চেয়ে আরও উন্নত প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করবে।

এই খবরটি এমন এক সময়ে সামনে এল, যখন পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। অস্ত্র সরবরাহের এই গুঞ্জন শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তবে বেইজিং এই দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘অসত্য’ বলে সরাসরি নাকচ করে দিয়েছে। চীনা মুখপাত্রের দাবি, তারা শান্তি ফেরাতে কাজ করছে এবং কোনো পক্ষকেই অস্ত্র সহায়তা দিচ্ছে না। এখন দেখার বিষয়, এই গোয়েন্দা তথ্যের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে কি না।

সূত্র: সিএনএন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo