• লিড নিউজ
  • জাতীয়

ওয়াশরুমে নকল পেলে ধরা হবে কেন্দ্রসচিবকে: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নকল প্রতিরোধে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘ওয়াশরুমে নকল পেলে ধরা হবে কেন্দ্রসচিবকে।’ পরীক্ষায় আবারও নকল ফিরে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নকলের দাফন কাফন করে এসেছিলাম। কিন্তু পরবর্তী সরকারের সদিচ্ছা না থাকায় তা আবার ফিরে আসে।’

‎শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষায় যে ধস নেমেছিল, অন্তর্বর্তী সরকার তা থেকে উত্তরণ ঘটিয়েছে।’

‎শিক্ষার্থীদের ভয় ভীতি দেখানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘পরীক্ষা হবে হবে নির্ভয়ে। শিক্ষার্থীরা খাতায় যতটুকু লিখবে, ততটুকু নাম্বার দিতে হবে।’

‎কোনো পরীক্ষক ভাড়া করা লোক দিয়ে খাতা দেখায় উল্লেখ করে মন্ত্রী সতর্ক করে বলেন, ‘কেউ ডিজিটাল জালিয়াতি করলে ডিজিটালি-ই ঠিক করা হবে।’ এ সময় পরীক্ষকরা ঠিক মতো খাতায় নাম্বার দিচ্ছে কিনা নিজে সেম্পলিং করে দেখার ঘোষণা দেন মন্ত্রী।

‎জনসংখ্যাকে অভিশাপ মনে না করে জনসম্পদে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বোর্ডে বোর্ডে প্রতিযোগিতা হয় কে কত বেশি পাশ করাতে পারে। আমরা সারা দেশে বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়ে দেব, যাতে পরীক্ষার সময় বিদ্যুৎবিভ্রাট না ঘটে।’

‎এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা যদি অ্যারাবিককে স্কুল কলেজগুলোতে ভালভাবে পড়াতে পারি, তাহলে তো পুরো মধ্যপ্রাচ্য আমরা দখলে নিতে পারি।’

মন্তব্য (০)





image

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

নিউজ ডেস্ক : দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোত...

image

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গ...

image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

  • company_logo