• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার খাল উদ্ধার করে দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জিয়া সরণী খাল খনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি করপোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি।

‎শনিবার (১১ এপ্রিল) সকালে কদমতলী এলাকায় জিয়া সরণী খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

‎স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষার পর থেকে খালগুলো খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকার সব খাল উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

‎এদিন জিয়া সরণী খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo