• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা দৃঢ় থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

‎গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর পাঠ করা ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না।’
‎
‎তিনি আরও বলেন, ‘তবে কোনো অবস্থাতেই আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে সরে দাঁড়াব না। এ ক্ষেত্রে আমরা সমগ্র ‘প্রতিরোধ জোটকে’ একসঙ্গে বিবেচনা করি।’ তার এই মন্তব্যকে লেবাননের দিকে ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যেখানে ইসরাইলের সঙ্গে ইরানের মিত্র হিজবুল্লাহর সংঘাত চলছে।
‎
‎এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এর মাধ্যমে ভবিষ্যতে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুমকি দিয়েছিলেন।মোজতবা খামেনি তার বার্তায় বলেন, যুদ্ধবিরতি থাকলেও জনগণের আন্দোলন থামানো উচিত নয়।

‎তিনি বলেন, ‘জনগণের রাস্তায় নামা এখনো গুরুত্বপূর্ণ। জনসমাবেশে আপনাদের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে।’
‎
‎উল্লেখ্য, বাবার ওপর হামলায় তিনি নিজেও আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নেতৃত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো প্রকাশ্যে আসেননি। তবে তার সব বার্তাই লিখিত আকারে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে দাবি করেন, মোজতবা খামেনি হয়তো মারা গেছেন।

‎তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তিনি চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। তার কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যদিও সেগুলো কবে তোলা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo