• লিড নিউজ
  • জাতীয়

আগামী ২ মাস পেট্রোল-অকটনের সংকট হবে না: জ্বালানি বিভাগের মুখপাত্র

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী ২ মাস অন্তত পেট্রোল ও অকটনের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ১১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন।

‎মানুষের মধ্যে মজুতের যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা ধীরে ধীরে কমে যাবে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী জানান, ফুয়েলপাস পাইলটিং হিসেবে রাজধানীর সোনার বাংলা, ট্রাস্ট ফিলিং স্টেশনে চালুর প্রক্রিয়া চলছে। মোটরসাইকেলকে ফোকাস করে এটি করা হচ্ছে।

‎জ্বালানি বিভাগের এ মুখপাত্র জানালেন, ফুয়েলপাসের জন্য দুইটি ফিলিং স্টেশনে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করেছে।

‎এদিকে, অফিস সময় ও মার্কেট বন্ধের সময় ১ ঘণ্টা করে কমানোয় ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া শুরু হয়েছে বলে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী।

মন্তব্য (০)





image

সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয়

নিউজ ডেস্কঃ সৌ‌দি আর‌বের রিয়াদের শিফা থানাধীন মু...

image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

  • company_logo