• লিড নিউজ
  • অর্থনীতি

‎ধনীদের ওপর বাড়তি কর ও ব্যাংক লেনদেনে ট্যাক্সের ভাবনা: এনবিআর ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অতিরিক্ত সম্পদশালীদের ট্যাক্স বাড়ানো এবং ব্যাংক লেনদেনে ট্যাক্স আদায় করা যায় কি না, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

‎আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

‎এসময় দেশের বাজেট সবসময় ঋণ নির্ভর, বাজেটের প্ল্যান বাস্তবে আদায় করা সম্ভব হয় না বলে উল্লেখ করে রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া ট্যাক্স কার্যক্রমে গতিশীল ও স্বচ্ছতা আনতে রাজস্ব বোর্ডের সব কাজ ডিজিটালাইজড হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

‎তিনি মনে করেন, টিআইএন সার্টিফিকেটধারী ব্যক্তিদের তথ্য হালনাগাদ না থাকা, মৃত ব্যক্তিদের টিআইএন সক্রিয় থাকা এবং করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমার নিয়ম সম্পর্কে সচেতনতার অভাবে ট্যাক্স রিটার্ন কম জমা হয়। কর ফাঁকি রোধে আগামী বছর থেকে রিটার্ন দাখিলকারীদের ব্যাংক স্টেটমেন্টও সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

‎এদিকে কর আদায়ে বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন সভায় অংশগ্রহণকারীরা অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo