• লিড নিউজ
  • জাতীয়

শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দের লক্ষ্য, আসছে ‘এডু-আইডি’: সংসদে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষা খাতে ৪৩টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার—এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য চালু করা হচ্ছে অনন্য ডিজিটাল পরিচয় ‘‘এডু-আইডি’’।’

‎আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

‎প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষাকে ‘‘সর্বোচ্চ বিনিয়োগ’’ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যে ৪৩টি খাত চিহ্নিত করে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা বাস্তবায়ন চলছে।’

‎প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

‎নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে প্রাথমিক ও মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালুর পরিকল্পনা রয়েছে।

‎একইসঙ্গে ‘এডু-আইডি’ চালুর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি একক ডিজিটাল ডাটাবেইসের আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

‎মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।’

‎এছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

‎আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

‎অন্য এক প্রশ্নের জবাবে বিএনপির সংসদ সদস্য ইকরামুল বারী টিপুকে তিনি বলেন, ‘নারী শিক্ষার প্রসার ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।’

মন্তব্য (০)





image

‎২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্...

নিউজ ডেস্কঃ দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে। আগামী ...

image

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ...

image

‎রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, আটক ১৪

নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর...

image

‎প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিত...

নিউজ ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিন...

image

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে: প্...

নিউজ ডেস্কঃ দেশের নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন...

  • company_logo