• লিড নিউজ
  • জাতীয়

বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বৃষ্টির পর শহরের বায়ুমান কিছুটা উন্নত হওয়ার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র। রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল প্রায় ৭ মিলিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সাধারণত এমন বৃষ্টির পর শহরের বায়ুমান কিছুটা উন্নত হওয়ার কথা থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র।

‎বুধবার সকালেই বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টার দিকে শহরের বায়ুমান সূচক ছিল ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

‎বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে। তাদের লাইভ সূচক অনুযায়ী, এটি একটি তাৎক্ষণিক নির্দেশক যা নির্দিষ্ট শহরের বাতাস কতটা দূষিত বা পরিষ্কার, সে সম্পর্কে মানুষকে সচেতন করে।

‎বায়ুদূষণ কমাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। সাধারণত এপ্রিল ও মে মাসে ঝড়বৃষ্টি বৃদ্ধি পেলে দূষণ কিছুটা কমে, কিন্তু এবার সেই স্বস্তিও মিলছে না।  আজ বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে চিয়াংমাই, যেখানে বায়ুমান সূচক ১৮৪।

‎ঢাকার ভেতরে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে উঠে এসেছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, এখানকার বায়ুমান ১৭১। এর পরেই রয়েছে বারিধারা পার্ক রোড (১৫৯), গুলশানের বেজ এইজ ওয়াটার (১৫২) এবং উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৫২)।

‎আইকিউএয়ার-এর পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্...

নিউজ ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘ...

image

সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয়

নিউজ ডেস্কঃ সৌ‌দি আর‌বের রিয়াদের শিফা থানাধীন মু...

image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

  • company_logo