• জাতীয়

সংসদ অধিবেশন শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৩১ মিনিটে এ বৈঠক শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

‎এছাড়াও বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতেই এ সিদ্ধান্ত। প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে।

‎এরপর বিকেল সাড়ে ৩টায় শুরু করে রাত পর্যন্ত চলবে। গতকাল (সোমবার, ৬ এপ্রিল) কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে চিফ হুইপ নূরুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন।

‎সোমবার আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও এক ঘণ্টার বেশি সময় পরে মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠক দেরি শুরুর কারণ সংসদে ব্যাখ্যা দেন চিফ হুইপ নূরুল ইসলাম।

‎তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার থেকে সকাল-বিকেল দুইবেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক বসবে।’ সময় স্বল্পতার কারণে সবগুলো বিলের কপি আগে দেওয়া যায়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

‎তিনি বলেন, ‘যেসব বিলে বিশেষ কমিটিতে সবাই একমত হয়েছিল সেগুলো এখন পাস হয়ে যাক। যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে বা সংশোধনী আছে, সেগুলো আলাদাভাবে আগামীকালের মধ্যে সব উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’

মন্তব্য (০)





image

‎জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদ অধিবেশনে জ্বালানি...

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বাল...

image

‎হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)...

image

এতদিন যেখানে লুকিয়ে ছিলেন শিরীন শারমিন

নিউজ ডেস্কঃ ঢাকায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন...

image

‎ভোটের কালি মোছার আগেই এ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কর...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি কর...

image

রাজধানীসহ সারাদেশে পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও শিল...

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশের ওপর দিয়ে আগামী কয়েক দি...

  • company_logo