• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার কুদস ফোর্সের ইউনিটপ্রধানকে হত্যার দাবি ইসরাইলের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। 

সোমবার (৬ এপ্রিল) ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খবর আলজাজিরার। 

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি বলেন, অভিযানের মাধ্যমে এই ইউনিটের নেতৃত্বে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তি কুদস ফোর্সের গোপন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ‘সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন। 

মন্তব্য (০)





  • company_logo