ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এই জায়গাটিতে আমার মন্তব্য হলো— আমরা ফিন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।
তিনি আরও বলেন, আমি মনে করি, শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। হোয়েদার হাই অর লো, ডাজ নট ম্যাটার; ইটস কমপ্লিটলি ডিফারেন্ট।
এছাড়া শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর বিষয়েও জানান তিনি।
শিক্ষামন্ত্রী উৎসবভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)