• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি সংকটে দ্রব্যমূল্যর দাম বাড়ার শঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটের প্রভাবে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্যর দাম বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সরকার এখন পর্যন্ত বিভিন্নভাবে ভর্তুকি দিলেও একটা সময় এ চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে। আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব জানান তিনি।

‎জ্বালানি সংকট ‘মরার ওপর কারার ঘা’ হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটে সব ধরনের বিষয়ে প্রভাব পড়ছে।’
‎
‎তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় পেয়েছি, এতে ইকোনমিক গ্রোথ করার যুদ্ধ চলছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বৈদেশিক তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এ পর্যন্ত যে দায় দেনা হয়েছে সেটাও চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছে। বিএনপি সরকার সার্বিকভাবে এসব বিষয় উত্তরণে কাজ করছে।’
‎
‎দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করছে সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মাধ্যমে সরকার সহযোগিতা করছে। সামনে আরও কিছু পদক্ষেপ আসছে।’
‎
‎অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস সহ বেশকিছু অর্থনৈতিক সঙ্কট নিরসনে কাজ করছে সরকার। এতে বিভিন্ন ধরনের প্রবৃদ্ধিতে পর্যায়ক্রমে জোর দেয়া হচ্ছে। একের পর এক ক্রাইসিসে সে সমস্যা পুরোপুরি নির্মূলে কিছুটা বেগ পেতে হচ্ছে। এসময় দেশের দারিদ্রতা বৃদ্ধি, বেকারত্ব নিরসনে করণীয় ঠিক করা সহ কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেয়া হয়।

মন্তব্য (০)





image

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর কর...

১

নিউজ ডেস্কঃ  সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার বছর এবং উচ্চক...

image

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

২

নিউজ ডেস্কঃ  সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...

image

‎নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচ...

৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...

image

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...

image

‎স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

  • company_logo