• লিড নিউজ
  • জাতীয়

একটি দল বিভাজন আনার চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ একটি দল বিভাজন আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব,স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ৫ এপ্রিল) খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, ‘একটি দল বিভাজন আনার চেষ্টা করছে। এ বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হিংসা বিদ্বেষ তৈরি করে। একটি শব্দ যেটিকে আমরা ঘৃণা করি। এ শব্দটাকে আমাদের সকলের ঘৃণা করা উচিত। মানুষের প্রতি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব আরও বেশি করে সৃষ্টি করা উচিত।’
‎
‎মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সমাজ সবকিছুকে ধারণ করে। একদিকে ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে সনাতনী ধর্মকে, অন্যদিকে খ্রিস্ট ধর্ম যারা পালন করেন তারাও আছেন। আর বৌদ্ধ ধর্ম তো একসময় সমগ্র বাংলাদেশ জুড়েই ছিলো। সুতরাং, ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই।’
‎
‎এসময় তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সকলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছি। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সামনে অনেকগুলো কাজ।’

মন্তব্য (০)





image

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর কর...

১

নিউজ ডেস্কঃ  সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার বছর এবং উচ্চক...

image

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

২

নিউজ ডেস্কঃ  সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...

image

‎নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচ...

৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...

image

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...

image

‎স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

  • company_logo