ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরো জানান, বিচার চলাকালীন সময়ে পলাতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তুলে রায় বাতিল চেয়ে ট্রাইবুনালের ই-মেইলে চিঠি পাঠায় লন্ডনভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পাননি।
এদিন জুলাই আন্দোলনে ১৩ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইবুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃ তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা।
নিউজ ডেস্কঃ সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার বছর এবং উচ্চক...
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

মন্তব্য (০)