ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল স্প্রিংস শহরের ভাইস মেয়র ন্যান্সি মেটায়ের বোয়েনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ এটিকে পারিবারিক সহিংসতার ঘটনা বলে জানিয়েছে।
৩৮ বছর বয়সী ন্যান্সি মেটায়ের বোয়েন ছিলেন কোরাল স্প্রিংস শহরের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম হাইতিয়ান-আমেরিকান নারী কমিশনার। প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষের এই শহরটি মায়ামি শহরের উত্তর দিকে অবস্থিত।
তিনি ২০২০ সালে প্রথমবার সিটি কমিশনার হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন। পরে সহকর্মী কমিশনারদের ভোটে তাকে ভাইস মেয়র করা হয়। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ফ্লোরিডায় ক্যারিবীয় ভোটারদের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
পুলিশ জানায়, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নিজ বাসা থেকে ন্যান্সি মেটায়ের বোয়েনের মরদেহ উদ্ধার করে। পরে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। তাকে ফোর্ট লডারডেলের ব্রাওয়ার্ড কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে।
৪০ বছর বয়সী স্টিফেন বোয়েন ‘মেন অব সেন্ট লুক’ নামে একটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। সূত্র: রয়টার্স
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...
নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...
নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...
নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

মন্তব্য (০)