• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রিস রাইট প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

‎বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিস্তারিত জানানো হয়।

‎বৈঠকে ড. খালিলুর রহমান বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।

‎জবাবে ক্রিস রাইট বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেন এবং এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

‎তিনি বলেন, বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তিনি ও তার টিম।

‎বৈঠকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

‎এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশন বিভাগের সহকারী সচিব অড্রে রবার্টসনসহ জ্বালানি দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

মন্তব্য (০)





image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

image

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত: পররাষ্ট্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন,বাংলাদেশ...

image

‎সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতে...

নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ...

image

‎ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনু...

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্য...

  • company_logo