• জাতীয়

ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাজারে বাড়তি চাহিদার চাপ কমিয়ে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মাঝে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি জেলায় ফুয়েলকার্ড বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায়ও যেন ফুয়েল কার্ড চালু করা যায় এমন উদ্যোগ নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ইতোমধ্যেই fuelpass. gov. bd নামে একটি ওয়েবপেইজ খোলা হয়েছে। বুধবার এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। 

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব সাইফুল ইসলাম এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহেই ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু হবে। প্রথম দিকে মোটরসাইকেল চালকেরা এই পাস রেজিস্ট্রেশন করতে পারবেন। এই পাসের মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন তার হিসাব পাওয়া যাবে।

মন্তব্য (০)





image

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর কর...

১

নিউজ ডেস্কঃ  সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার বছর এবং উচ্চক...

image

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

২

নিউজ ডেস্কঃ  সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...

image

‎নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচ...

৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...

image

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...

image

‎স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

  • company_logo