• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস নিউজ জানায়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ সাধারণ যাত্রী মারা গেছেন।

‎দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ান উপদ্বীপের ওপর দিয়ে নির্ধারিত ফ্লাইটে থাকা এএন২৬ সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

‎প্রতিবেদনে বলা হয়, এএন-২৬ বিমানটির সঙ্গে আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎রাশিয়ার সরকারি সূত্রের তথ্যানুযায়ী, এএন-২৬ বিমানটি ১৯৬০-এর দশকের শেষদিক থেকে পরিষেবা দিয়ে আসছে। বিমানটি মালামাল পরিবহনের জন্যও ব্যবহার করে আসছে সংস্থাগুলো।

মন্তব্য (০)





image

হরমুজ পাড়ি দিতে ৬ বাংলাদেশি জাহাজকে অনুমতি দিয়েছে ইরান

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ প...

image

‎আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলা...

image

‎দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

নিউজ ডেস্কঃ আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান সা...

image

যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়া...

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ...

image

শত্রুপক্ষকে সহায়তা করলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের ...

নিউজ ডেস্ক : ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, গ...

  • company_logo