• লিড নিউজ
  • জাতীয়

‎সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নারীরা প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। কিন্তু সমাজে পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা ও উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ অনেকাংশে বাধাগ্রস্ত হয়।

‎রাজধানীর একটি হোটেলে বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নারী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎জহির উদ্দিন স্বপন বলেন, মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সেই নারীসমাজের মধ্য থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের স্বীকৃতি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অনুভূতি ও প্রত্যাশা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

‎তিনি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, একজন নারী নেত্রী হিসেবে তিনি (বেগম খালেদা জিয়া) অনেক প্রতিকূলতা অতিক্রম করে সফলতার উদাহরণ স্থাপন করেছেন।

‎মন্ত্রী সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতিস্বীকার না করে নিজেদের স্বাভাবিক সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান।

‎তথ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিদ্যমান অসাম্য ও বৈষম্য তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

image

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত: পররাষ্ট্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন,বাংলাদেশ...

image

‎সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতে...

নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ...

image

‎ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনু...

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্য...

  • company_logo