• লিড নিউজ
  • অর্থনীতি

সারা বছর অনলাইনে জমা দেয়া যাবে আয়কর রিটার্ন: এনবিআর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী অর্থবছর থেকে সারা বছর রিটার্ন জমা দেয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে দেয়া হবে কর প্রণোদনা।

‎আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সকালে এনবিআরের প্রাক-বাজেট নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান।

‎তিনি বলেন, ‘চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। একইসঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।’

‎করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেয়া হয়েছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।’

‎এসময় বিজ্ঞাপন আয়ে বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo