• লিড নিউজ
  • অর্থনীতি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে ব্যারেলপ্রতি তেলের দাম ছাড়িয়েছে ১১৫ ডলার।

‎সোমবার (৩০ মার্চ) আগের দিনের তুলনায় ২ দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১৫ দশমিক নয় তিন ডলারে। যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় ৬২ শতাংশ বেশি।

‎অপরদিকে, যুক্তরাষ্ট্রে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক শূন্য এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ছয় চার ডলারে।

‎অয়েল প্রাইস ডটকম বলছে, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় বৃদ্ধির হার ছাড়িয়ে গেছে তেলের দাম।

‎এমন পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৭২ ডলারের মতো।

‎জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বাজার এখনও এই সংকটের প্রকৃত প্রভাব পুরোপুরি উপলব্ধি করতে পারেনি এবং আগামী মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo