• তথ্য ও প্রযুক্তি

ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে যুক্ত হলো দারুণ ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখার সময় ‘লিঙ্ক ইন বায়ো’ শব্দগুচ্ছটি আমাদের সবারই খুব পরিচিত।  এবার মেটা তাদের প্ল্যাটফর্মে এমন এক বৈপ্লবিক পরিবর্তন আনছে, যার ফলে ক্রিয়েটররা এখন থেকে তাদের রিলস ভিডিওতেই সরাসরি শপিং লিঙ্ক যুক্ত করতে পারবেন।

ফলে দর্শকদের আর আলাদা করে প্রোফাইলে গিয়ে লিঙ্ক খুঁজতে হবে না।  এতে করে ফলোয়ারদের জন্য পছন্দের পণ্য কেনা সহজ হবে ও নির্মাতাদের আয়ের নতুন পথ খুলবে।

ইনস্টাগ্রামের নতুন এই ফিচারে একজন ক্রিয়েটর একটি রিল পোস্ট করার আগেই তাতে ৩০টি পর্যন্ত পণ্যের লিঙ্ক যুক্ত করতে পারবেন। এতে মেটার কমার্স ক্যাটালগ থেকে পণ্য বাছাই করা যাবে অথবা অ্যাফিলিয়েট লিঙ্কও ব্যবহার করা যাবে।

দর্শকরা রিলটি দেখার সময় স্ক্রিনে একটি ছোট ‘ব্যানার’ দেখতে পাবেন, যেখানে ট্যাপ করলেই সুপারিশকৃত পণ্যের তালিকা চলে আসবে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, মেটার বিভিন্ন প্লাটফর্মের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফলোয়ারদের কাছে পণ্য পৌঁছে দেওয়া আরও সহজ করতে এমন পদক্ষেপ এল।

নির্মাতারা সাধারণত ব্র্যান্ড পার্টনারশিপ ও অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে অর্থ আয় করেন, যেখানে পণ্যের বিক্রির ওপর তারা একটি নির্দিষ্ট কমিশন পান।

তবে এতদিন নির্মাতাদের জন্য তাদের ফলোয়ারদের অন্য কোনো প্ল্যাটফর্মে পাঠানোর সুযোগ সীমিত করে রেখেছিল মেটা। ফলে ক্রিয়েটররা তাদের পছন্দের বা বিজ্ঞাপন পণ্যগুলোর লিংক শেয়ারের জন্য থার্ড পার্টির ‘লিংক ইন বায়ো’ পরিষেবার ওপর নির্ভর করতেন।

এখন মেটা বলেছে, যোগ্য নির্মাতারা একটি রিল ভিডিওতে ৩০টি পর্যন্ত আলাদা পণ্যের লিংক দিতে পারবেন।  সুবিধাটি ইনস্টাগ্রাম ও ফেসবুক উভয় প্ল্যাটফর্মেই মিলবে। তবে ফেসবুক নির্মাতাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে তারা কেবল অ্যামাজনের মতো মার্কেটপ্লেস পার্টনারদের পণ্যই ট্যাগ করতে পারবেন।

এ পরিবর্তনটি লাইফস্টাইল নির্মাতা ও তাদের জন্য বড় এক আশীর্বাদ হতে পারে, যারা ফলোয়ারদের কেনাকাটার ওপর ভিত্তি করে আয় করেন। ফলে মেটার বিভিন্ন অ্যাপ এখন টিকটক ও ইউটিউব শর্টস-এর সমপর্যায়ে চলে এল। এসব প্ল্যাটফর্মে এ সুবিধা আগে থেকেই রয়েছে।

তবে এর ফলে শপিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও এড়িয়ে যাওয়া দর্শকদের জন্য কঠিন হয়ে পড়বে, যা কিছুটা ঝুঁকিরও। কারণ নির্মাতারা যদি অতিরিক্ত পণ্য প্রচার শুরু করেন তবে দর্শকরা বিরক্ত হতে পারেন।

অবশ্য মেটার জন্য এ পরিবর্তনের বড় সুবিধা আছে। সেটা হলো তারা এখন জানতে পারবে তাদের ব্যবহারকারীরা আসলে কী কী পণ্য কিনছেন।  কেনাকাটা থেকে পাওয়া এসব তথ্য মেটা তাদের বিজ্ঞাপনের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo