• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলে হামলা অব্যাহত ইরানের, কোম শহরে যৌথ আক্রমণে নিহত ৬ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও (২৬ মার্চ) কয়েক দফায় রাজধানীসহ একাধিক শহরে মিসাইল ছোড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
‎
‎এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া, অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল-ড্রোন হামলা চালিয়েছে ইরান।
‎
‎এদিকে, ইরানজুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইসফাহান প্রদেশে একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
‎
‎স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোম শহরে তিনটি বাসস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে।
‎
‎এছাড়া, লেবাননের বৈরুতসহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে প্রায় ৩ হাজার।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo