• লিড নিউজ
  • অর্থনীতি

৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য: ডব্লিউটিএ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই ভুগছে না, বরং সারা বিশ্বের বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জ্বালানির বাজার টালমাটাল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিএ) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়ালা সতর্ক করে বলেছেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে ‘গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের’ সম্মুখীন হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সংস্থাটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্বব্যবস্থা এবং বহুপাক্ষিক পদ্ধতি যা আমরা চিনতাম, তা অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিশ্ব যে ব্যাপক সমস্যার মোকাবিলা করছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই।’

এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এবং ২০২৬ সালের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo