• লিড নিউজ
  • জাতীয়

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

‎বিউগলের সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎এসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

‎এদিকে জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, তার সঙ্গে ছিলেন অন্যান্য বিচারপতিরাও। এরপরই তিন বাহিনীর প্রধান পরে- মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।

‎বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

image

‎খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২২ লাখ ছেলে মেয়ে...

image

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগক...

নিউজ ডেস্কঃ বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জ...

  • company_logo