• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে আবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার (২৪) মধ্যরাত থেকে প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 

অঞ্চলটি রিয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের তেল ও জ্বালানি মজুদের ৭০ শতাংশই এই পূর্বাঞ্চলে অবস্থিত এবং এখানেই দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ঘনীভূত।

ইরান খুব চিন্তিত ও পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা করছে, যেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সহজেই যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে তেহরান। এই কৌশল ইরানকে বেশ সুবিধাজনক অবস্থায় রেখেছে।

তারা কেবল পূর্বাঞ্চলীয় প্রদেশকেই লক্ষ্যবস্তু করছে না, বরং দেশটির পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলের বন্দর নগরী ইয়ানবুতেও হামলা চালাচ্ছে।

এটি কেবল এই অঞ্চলের এবং বিশ্ব অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করছে না, বরং আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (০)





image

ইরান থেকে মূল্যবান উপহার হিসেবে কী পেলেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আমেরিকা...

image

মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের

নিউজ ডেস্ক : মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশ...

image

অস্ত্র উৎপাদন ‘সর্বোচ্চ পর্যায়ে’ নিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের স...

image

‎যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র ‎

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্...

image

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রা...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তে...

  • company_logo