• আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি ‘নিরাপত্তা ও সামরিক জোট’ গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি আরব ও ইসলামি বিশ্বের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থিতি ছাড়াই একটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে।’

তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনকে একটি ‘নতুন পর্যায়’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরান ইসলামি উম্মাহকে রক্ষার অগ্রভাগে রয়েছে।

তিনি বহিরাগত শক্তির ওপর নির্ভর না করার এবং কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূরের কোনো জাতির প্রয়োজন নেই।

জোলফাগারি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলাম ও পবিত্র কোরআনকে ভিত্তি ও মূল রেফারেন্স হিসেবে ধরে একটি সম্মিলিত নিরাপত্তা সনদের দিকে এগিয়ে যেতে হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে শত্রুতা ও সংঘাত চরম রূপ নিয়েছে। এর জবাবে ইরানও ইসরাইল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo