• লিড নিউজ
  • জাতীয়

২৫ মার্চ, ১৯৭১: দুঃস্বপ্নের মতো এক রাত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২৫ মার্চ, ১৯৭১। দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের ওপর সেদিন নেমে এসেছিলো আগুন আর গুলির ঝড়। ঢাকা শহরজুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া।

‎ভয়াল সেই রাতে, হঠাৎ করেই বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ; কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে।

‎স্বাধীনতার এতো বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে?

‎২৫ মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়। কিন্তু দায় থেকে যায় ইতিহাসের।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

image

‎খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২২ লাখ ছেলে মেয়ে...

image

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগক...

নিউজ ডেস্কঃ বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জ...

  • company_logo