• লিড নিউজ
  • জাতীয়

‎ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ব্যাংক-অফিস-আদালত শুরু হচ্ছে।

‎চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।

‎সোমবার (২৩ মার্চ) মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়। আজ খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

‎তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।

‎এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

‎এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে।

‎সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

মন্তব্য (০)





image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

image

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপ...

image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

  • company_logo