• লিড নিউজ
  • জাতীয়

দেড়যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ; প্রস্তুত সশস্ত্র বাহিনীর সদস্যরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেড়যুগ বন্ধ থাকার পর, এবছর থেকে ফের শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এরইমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি ঝালাই করেছেন সেনা-নৌ-বিমান বাহিনীসহ বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যরা। প্যারেডের সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি। যোগ দেবেন প্রধানমন্ত্রীও।

‎স্বাধীনতার বহুমাত্রিক রূপ অক্ষুণ্ণ রাখতে কতটা প্রস্তুত দেশের সামরিক বাহিনী? জাতীয় প্যারেড গ্রাউন্ডে, তারই নমুনা দেখালো তিন বাহিনীর পাশাপাশি আধাসামরিক বাহিনীগুলোর সদস্যরা।

‎ছন্দবদ্ধ পদচারণা, সম্মুখে তীক্ষ্ণ দৃষ্টি। গন্তব্য একটাই- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকা।

‎এবছর কুচকাওয়াজের কমান্ডারের দায়িত্বে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসাদুল হক। আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নেবুলার পিঠে চড়ে প্যারেড গ্রাউন্ডে অংশ নেবেন তিনি। সালাম জানাবেন রাষ্ট্রপতির প্রতি।

‎প্যারেডের পর চলবে আধুনিক সমরাস্ত্র প্রদর্শনী। জানান দেয়া হবে সামরিক শক্তিমত্তার। আধুনিক ট্যাংক, ট্যাংক বিধ্বংসী মিসাইল, উন্নত আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত যান্ত্রিক বহরের মাধ্যমে বার্তা দেয়া হবে- এ দেশ মাথা নোয়াবার নয়।

‎প্রদর্শনীর শেষভাগে ফ্লাইপাস্টে অংশ নেবেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। আকাশে ক্ষিপ্রতা দেখাবে আধুনিক যুদ্ধবিমান মিগ-২৯। থাকবে সামরিক হেলিকপ্টারের মহড়া। যুদ্ধকালীন প্যারাট্রুপারদের অবতরণের নমুনাও দেখা যাবে এদিন।

‎সবশেষে এরোবেটিক ডিসপ্লের মাধ্যমে আকাশপথে যুদ্ধের সক্ষমতার ঝলক দেখাবে বাহিনীর দক্ষ বৈমানিকরা।

মন্তব্য (০)





image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

image

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপ...

image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

  • company_logo