ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক-শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) সকালে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।
এর আগে, সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...
নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...
নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্...
নিউজ ডেস্কঃ সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার বছর এবং উচ্চক...
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ...

মন্তব্য (০)